পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছে পোপ ফ্রান্সিসের মরদেহের সামনে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, তিনি কাতারের দোহা থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেন। দোহা বিমানবন্দরে কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

রোমে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।
সেন্ট পিটার্স স্কয়ারে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেন ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন অধ্যাপক ইউনূস।
রবিবার সকালে রোম ত্যাগ করে সোমবার ভোরে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

জনপ্রিয় সংবাদগুলো

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত