-
ঝিনাইদহের মহেশপুরে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করলো ৫৮ বিজিবি। মোমিন নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটককরা হয়। এসময়৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। রোববার রাতে গয়েশপুর বিওপি এলাকা থেকে উদ্ধার করা হয়।আটক মোমিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুরগ্রামের তেতুল মন্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে সীমান্ত পিলার ৬৯/২-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড়ে স্বর্নের চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে মোমিন নামে একজনের কাছ থেকে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়। আটককৃত মোমিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ধারনা করছে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
০






