নববর্ষের মোটিফ বানানো চিত্রশল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

পুড়ে যাওয়া চিত্রশল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নববর্ষের মোটিফ বানানো চিত্রশল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছেন দর্বৃত্তরা। আগুনে তাঁর একটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে।

জনপ্রিয় সংবাদগুলো

নববর্ষের মোটিফ বানানো চিত্রশল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

পুড়ে যাওয়া চিত্রশল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি

প্রতিনিধির পাঠানো ছবি