পলাশে গুলিতে কভার্ড ভ্যানচালক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গুলিতে আহসান উল্লাহ (৫০) নামে এক কভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালাতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আহসান উল্লাহ তার বাড়ির সামনে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথায় লাগলে স্থানীয়রা দ্রুত তাকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদগুলো

পলাশে গুলিতে কভার্ড ভ্যানচালক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি