‘যুদ্ধে’র জেরে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরিণতিতে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল—ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চায় না আর ক্রিকেট মাঠে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, “আমরা এমন কোনও টুর্নামেন্টে খেলতে পারি না, যার আয়োজক সংস্থা (এসিসি) পরিচালনা করছেন পাকিস্তানের একজন মন্ত্রী। বিষয়টি কেবল খেলাধুলার নয়, পুরো দেশের আবেগের সঙ্গে জড়িত।” তিনি আরও জানান, এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করে নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এসিসির যেকোনো ইভেন্টে ভারতের অংশগ্রহণ আপাতত স্থগিত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার নিশ্চিত হলেও, পুরুষদের এশিয়া কাপ থেকেও দল না পাঠানোর বিষয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এবং এসিসির নেতৃত্বে পরিবর্তন না এলে ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে না।

এশিয়া কাপ থেকে ভারতের এই সরে দাঁড়ানোতে ২০২৫ সালের আসর ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজক ছিল ভারতই। এখন এসিসিকে নতুন ভেন্যু খুঁজতে হতে পারে।

জনপ্রিয় সংবাদগুলো

‘যুদ্ধে’র জেরে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত