পিঠা বানিয়ে দিতে দেরি হওয়ায় পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

ছবি: স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে পিঠা বানিয়ে দিতে দেরি হওয়ায় মদ্যপ গাড়ি চালকসহ কয়েকজন নিপা নামে এক নারী ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে। নারী ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হামলার শিকার ব্যবসায়ীর পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার পূ্র্বাচলের বুরুলিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এসময় বক্তারা বলেন, সোমবার রাতে মদ্যপ অবস্থায় দিপু, রাসেল, শাকিলসহ আরও কয়েকজন মিলে ‘নিপা পিঠাঘর’ নামে একটি নারীর দোকানে পিঠা খেতে গেলে পিঠা দিতে বিলম্ব হওয়ায় তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। প্রতিবাদ করলে দোকানদার নারীকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে খালা ছুটে এলে তাকেও মারধর করে তারা। তারা আরো বলেন, খবর পেয় ঘটনাস্থলে পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর আলম ২ জনকে আটক করে পরে ছেড়ে দেয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা অনতিবিলম্বে জড়িত দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জনপ্রিয় সংবাদগুলো

পিঠা বানিয়ে দিতে দেরি হওয়ায় পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি