সীমান্তে আবারও বাংলাদেশি নিহত, ভারতীয় নাগরিক আহত

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা সুজন বর্মণ (৩৫)। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সাকিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ মে) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে মাদলা সীমান্ত এলাকায় এই গুলির ঘটনা ঘটে। সেসময় সাকিব ও সুজন সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সীমান্ত এলাকায় চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, ভারতীয় নাগরিক সুজন বর্মণের সহায়তায় চোরাই পথে একটি মোটরসাইকেল আনার চেষ্টা চলছিল। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুইজনই গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সাকিবকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সোমবার সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় ও সহনশীলতা বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদগুলো

সীমান্তে আবারও বাংলাদেশি নিহত, ভারতীয় নাগরিক আহত

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত