জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) গভীর রাতে, অর্থাৎ রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ওবাইদুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আশরাফুল হক, এএসআই মোঃ আব্দুল হালিম, এএসআই উদয় কুমার চক্রবর্তী, কনস্টেবল মোঃ রাইসুল ইসলাম, কনস্টেবল রতন মিয়া ও কনস্টেবল নাঈম।
পুলিশ জানায়, তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন গাছের বাগানের পশ্চিম পাশে টর্চ লাইটের আলোতে বসানো এক জুয়ার আসরে অভিযান চালানো হয়। সেখান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: আব্দুল মান্নান (৪৫), মো. ছাবেদ আলী খাঁজা (৪৯), মঞ্জুরুল হক (৩৮), মো. সাইদুর রহমান (৩৮), মো. আজিজুল হক (৫৫), ফরহাদ আলী (৪২), হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫)।
পুলিশ অভিযানে জুয়ার টাকাসহ মোট ৪,৯১০ টাকা জব্দ করেছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা।






