হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে বাখরনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পিকআপটিতে বাড়ির মালামালসহ প্রায় ১৬-১৭ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ট্রাক ও পিকআপ দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে তা স্বাভাবিক হয়।






