আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না ইশরাকপন্থীরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ করানো এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি সমর্থকরা।

বুধবার সকাল থেকে রাজধানীর কাকরাইলে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। সারারাত সড়কে অবস্থান করে তারা বিক্ষোভ চালিয়ে যান। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টে দাখিল করা একটি রিট খারিজ হয়ে যাওয়ার পর ইশরাকের শপথে আর কোনো আইনি বাধা নেই বলে জানান ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

রায় ঘোষণার পর আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা স্লোগান দেন— ‘এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘জনগণের বিজয় হলো’। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দেন, তাদের আন্দোলন এখানেই শেষ নয়।

তাদের নতুন দাবি— স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, এই দুই উপদেষ্টা পদ না ছাড়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

মতিঝিল থানা যুবদলের সাবেক নেতা আলাউদ্দিন বলেন, “শুধু ইশরাকের শপথ নয়, জনগণের প্রতি অবমাননার জন্য এই দুই উপদেষ্টাকে সরে যেতে হবে। না হলে আমরা এখানেই থাকব।”

বুধবার রাত সাড়ে ৭টায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ইশরাক হোসেন নিজেও ঘোষণা দেন, শপথ নিয়ে দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি আন্দোলনে থাকবেন এবং উপদেষ্টাদের পদত্যাগ দাবি করবেন।

জনপ্রিয় সংবাদগুলো

আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না ইশরাকপন্থীরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত