এনসিপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে -কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ :

কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে শনিবার বিকেলে বক্তব্য রাখেন শাহ মোঃ কায়কোবাদ

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. কায়কোবাদ বলেছেন, মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? দুর্নীতি আছে?  নাই। বিএনপির লোকজন চাঁদাবাজি করে না।
তিনি বলেন, যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দিব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য  ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল। আজ ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সাথে তারা (উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের উদ্দেশ্য করে) জোট বেঁধেছে। মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে স্থানীয় আন্দিকুট বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমার মেয়েদের অনুরোধে আমার সম্পত্তির একটি অংশ মুরাদনগরের মানুষের জন্য দান করে দিব। যার লভ্যাংশের সুবিধাভোগী হবেন আপনারা।
তিনি বলেন, ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়।  ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রয়াত সামসুল হকের সহধর্মিণী জাহানারা বেগম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদগুলো

এনসিপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে -কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ :

কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে শনিবার বিকেলে বক্তব্য রাখেন শাহ মোঃ কায়কোবাদ

প্রতিনিধির পাঠানো ছবি