আশুগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু আসিফ আহমেদ

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

সাবেক উপজেলা চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা পরিষদ ও সাবেক সভাপতি, আশুগঞ্জ উপজেলা বিএনপি-র নেতা আবু আসিফ আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুগঞ্জবাসীসহ দে বি সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সিয়াম সাধনার এক মাস পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর, যা শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে আসে। ঈদ হলো আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা গ্রহণের দিন। এ দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগ করে নেয়, সেটাই হোক আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, যাদের মুখে হাসি ফোটানোই হবে ঈদের প্রকৃত আনন্দ। আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।”

দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করে তিনি বলেন, “সব সংকট ও বিভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঈদ আমাদের সেই প্রেরণা জোগায়।”

পরিশেষে, তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক!’

জনপ্রিয় সংবাদগুলো

আশুগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু আসিফ আহমেদ

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি