আপত্তিকর পোশাকে মাহির নাচ, ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি তার অভিনয় দক্ষতার পাশাপাশি স্টাইল ও উপস্থিতিতেও নজর কাড়েন নিয়মিত। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছেন এক বিতর্কিত ভিডিওর কারণে।

গত ১১ এপ্রিল ইয়ামাহার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাহসী পোশাকে নৃত্য পরিবেশন করেন মাহি। সেই পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়।

নানান ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলে অনেকে মাহির পোশাক ও আচরণ নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেন। একজন নেটিজেন লিখেছেন, “পোশাকটা যেমন কালা, বাস্তবেও তেমনই কালা।” অন্য একজন লিখেছেন, “এদের মা-বাবার কি লজ্জা লাগে না এসব পোশাকে মেয়েকে দেখতে?”

মাহি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও। তবে অনেকেই বলছেন, একজন শিল্পীর স্বাধীনতা থাকলেও প্রকাশ্য মঞ্চে উপস্থাপনা ও পোশাকের বেলায় সচেতনতা জরুরি।

ভিডিওটি নিয়ে বিতর্ক যতই বাড়ছে, মাহির প্রতি জনমতের তাপমাত্রাও ততই চড়া হচ্ছে নেটপাড়ায়।

জনপ্রিয় সংবাদগুলো

আপত্তিকর পোশাকে মাহির নাচ, ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত