ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতরা

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তাদের সবাইকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে আজকেও ওই বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নি”সংযোগের ঘটনায় আটককৃতরা হলো- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন তমাল (২২),উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস(২২), ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন(৫৪), ছাত্রলীগ নেতা মীর মারুফ(২১), আমিনুর রহমান (২৪), খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), মোশাররফ হোসেন (৪৮), ও সঞ্জীব ঘোষ (৪০)।
জানা গেছে,মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুবৃত্তরা। পরে আগুনের বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণের আসলে একটি ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, ভাস্কর্যসহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ছয় সদস্যবিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। এ কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।

জনপ্রিয় সংবাদগুলো

ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতরা

প্রতিনিধির পাঠানো ছবি