গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হলে ব্যবস্থা নেব– পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম (বিপিএম) শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন গুজবে কান দেবেন না। শ্রমিক ভাই বোনেরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে কোন ধরনের ক্ষতি হতে দিবেন না । আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে যারা এরকম ধ্বংসাত্মক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল পুলিশ-২ এর হেডকোয়ার্টারে সাংবাদিকদের উদ্যেশে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, কোনভাবেই রাস্তা অবরোধের মত কোন ধরনের জনদুর্ভোগের কাজ করা যাবে না। আমরা আশা করি, সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ আমাদের সকল সদস্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। সমাজের সকলের প্রতি আহবান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না, আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন।

পুলিশ প্রধান বলেন, শ্রম মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আমি সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, তাদের এই ন্যায় সঙ্গত পাওনা আদায়ের জন্য সকল পক্ষের সাথে আছি এবং সবসময় আপনাদের পাশেই থাকবো।

এর আগে তিনি বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ওই সভায় তিনি বলেন, ৫ ই আগস্টের আগে কি অবস্থা ছিল সেটা আপনারা জানেন। আমাদের কিছু কিছু সদস্য যারা মোস্ট সিনিয়র অফিসার ছিলেন, তাদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। এটা কিছু সংখ্যক লোকের উচ্ছাবিলাস, অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের কারণে হয়েছে। এর জন্য আমাদের অনেককে জীবন দিতে হয়েছে কর্তব্য কাজ করতে গিয়ে। আমাদের যে লোকগুলি মারা গেছে এটা ঊর্ধ্বতনদের ভুলের জন্য হয়েছে। এই দায়ভার তো যিনি জীবন দিয়েছেন তার নয়, এ দায়ভার তো যিনি অর্ডার করেছেন তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সিবগাতুল্লাহ। উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদগুলো

গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হলে ব্যবস্থা নেব– পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি