ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই চাচাতো ভাই। নিহত মাহিন মিয়া (১৪) উলজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মোহাব্বত আলীর ছেলে ও হাজী মসকুত আলী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পরমানন্দপুর নাঈম খা’র মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাবির নামাযের পর মাহিন, মাশরাফি ও বাইতুল নাঈম খা’র মুদি দোকানের সামনে বসে ছিল। এসময় হঠাৎ কোন কারন ছাড়াই মাহিন ও মাশরাফিকে ছুরিকাঘাত করে তরিকুল। পরে স্থানীয়রা মাহিন ও মাশরাফিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। আহত মাশরাফিকে ঢাকায় পাঠানো হয়৷

মাহিনের বন্ধু আহত মাশরাফি বলেন, রাতে একটি দোকানের সামনে তার বন্ধু মাহিন ও বাইতুলকে নিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় তরিকুল এসে মাহিন ও আমাকে ছুরিকাঘাত করলে আমি বাইতুলকে নিয়ে কোন ভাবে পালিয়ে যাই ৷ কিন্তু মাহিন মাটিতে লুটিয়ে পড়ে। নিহতের মা শাপলা বেগম বলেন, তরিকুল আমার ছেলে মাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রায় সময় তরিকুল আমাকে গালাগালি করতো।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত তরিকুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জনপ্রিয় সংবাদগুলো

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রকাশ :

ফাইল ছবি