কারাগারে মডেল মেঘনা আলম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাবপ্রাপ্ত মডেল মেঘনা আলমকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।

বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনাকে আটক করা হয়। ভাটারা থানার একজন কর্মকর্তা জানান, প্রথমে তিনি দরজা খুলতে চাননি; পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে, তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

আদালতের আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ও ৩(১) ধারায় মেঘনা আলমকে ৩০ দিনের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মেঘনা আলম এর আগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় শীর্ষ ১৮ প্রতিযোগীর মধ্যে ছিলেন এবং ‘মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড’ এ ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তিনি ওয়ান ইয়াং ওয়ার্ল্ড-এর শুভেচ্ছাদূত হিসেবেও নিযুক্ত রয়েছেন।

জনপ্রিয় সংবাদগুলো

কারাগারে মডেল মেঘনা আলম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত