আমাকে বাজে প্রস্তাব দিতে মানুষ ভয় পায়: সুবাহ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহ আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপ্টা ভাষায় জানান, “আমি এমন ঠোঁটকাটা যে, বাজে লোকেরা আমাকে বাজে প্রস্তাব দিতে ভয় পায়।”

সুবাহ বলেন, “আমি চাই মানুষ আমাকে ভয় করুক এবং শ্রদ্ধাও করুক। যাদের সাহস আছে, তারা আমার সঙ্গে কাজ করুক—আর বাকিদের জন্য শুধু একটাই কথা: আল্লাহ হাফেজ!”

ব্যক্তিত্বে যেমন কড়া, ফিটনেস নিয়েও তেমনই সচেতন এই অভিনেত্রী। জানান, “আগে অনেক শুকনা ছিলাম। এখন একটু হেলদি হয়েছি, কারণ ডায়েট মেইনটেন করছি কম। তবে আবার ডায়েট, ইয়োগা, জিম—সব শুরু করেছি। মাঝামাঝি গড়নে থাকতে চাই।”

চলচ্চিত্রে ‘বসন্ত বিকেল’-এর মাধ্যমে পা রাখা সুবাহ ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের জন্যও থেকেছেন আলোচনায়। ক্রিকেটার নাসির হোসেন থেকে শুরু করে গায়ক ইলিয়াস—সব সম্পর্কেই আলোচনার ঝড় বইয়েছে। তবে এবার নিজের স্বভাব আর আত্মবিশ্বাসী সত্তার কারণেই সংবাদ শিরোনামে এই সাহসী নায়িকা।

জনপ্রিয় সংবাদগুলো

আমাকে বাজে প্রস্তাব দিতে মানুষ ভয় পায়: সুবাহ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত