বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই। ভ্যাটিকান নিশ্চিত করেছে, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভ্যাটিকানের একটি ভিডিও বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
খ্রিস্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার উদযাপনের পরদিনই পৃথিবী থেকে বিদায় নিলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগের দিন, অর্থাৎ রোববার, তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।






