নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য বিএনপির জোরালো দাবির প্রেক্ষাপটে এবার আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের প্রস্তাবিত ২০২৬ সালের জুন নয়, আগামী রমজানের আগেই—অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে—নির্বাচন চায়।
বুধবার (১৬ এপ্রিল) গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
ডা. শফিক বলেন, “সরকার যে সময়ের কথা বলছে তা অনেক দেরি। আমরা রমজানের আগেই নির্বাচন চাই।” এছাড়া আওয়ামী লীগের ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ বিচার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে বলেও মত দেন তিনি।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোর প্রতি জামায়াত নিবিড়ভাবে নজর রাখছে।






