নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার ছোড়া গুলিতে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এসময় বিক্ষুব্দ এলাকাবাসী প্রায় আধা ঘন্টা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কে ভুলতা এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা। এসময় বিক্ষোভ কারীরা বলেন, ৫ আগষ্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ডাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগ নেতা খোকা এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে। খোকাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবের হুকুমে তার ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবু তার লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে হামলা করে গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ব্যবসায়ী মামুন।
মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে রাতেই চিকিৎসাধীন অবস্থার মারা যায় ব্যবসায়ী মামুন। এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো অভিযুক্ত প্রধান আসামী জাইদুল ইসলাম বাবুসহ বাকিকের ধরতে পারেনি।
এসময় তারা মামুন হত্যাকারী বাবুসহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে। অন্যথায় ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ, থানা ঘেরাও, হরতালসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে হুশিয়ারী দেন।






