সাদমানের সেঞ্চুরি, লিডের পথে বাংলাদেশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

৮৬৪ দিন—বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ওপেনারদের সেঞ্চুরির জন্য সময়টা ছিল দীর্ঘ ও হতাশাজনক। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন সাদমান ইসলাম। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি পৌঁছান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে, যা একইসঙ্গে বাংলাদেশি ওপেনারদের জন্য দীর্ঘদিন পর পাওয়া একটি স্বস্তির মুহূর্তও।

২০২২ সালের ১৭ ডিসেম্বরের পর এই প্রথম কোনো ওপেনার টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছালেন। ওই বছরে মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল ও জাকির হাসান করেছিলেন তিনটি সেঞ্চুরি। এরপর ২০২৩ এবং ২০২৪—দুই বছর কেটে গেলেও ওপেনিংয়ে আর কোনো শতরান আসেনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে সাদমান গড়েন ১১৮ রানের ওপেনিং জুটি—বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি ১৫তম শতরানের উদ্বোধনী পার্টনারশিপ। ফিফটি পেরোন সেশন শুরুর আগেই, আর শেষ পর্যন্ত ১৪২ বলে পৌঁছান শতরানে। এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, আর প্রথমটিও এসেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধেই, ২০২১ সালে হারারেতে।

এই ইনিংসের মধ্য দিয়ে সাদমান ছুঁয়ে ফেলেছেন টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রানের মাইলফলক। ২০২৩ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রান করা ইনিংসের পর এবারই তার সেরা। মনে হয়, খরা কাটানোর এই সেঞ্চুরি তার প্রাপ্যই ছিল।

শেষ পর্যন্ত সাদমান ১২০ রান করে আউট হয়ে যান।

জনপ্রিয় সংবাদগুলো

সাদমানের সেঞ্চুরি, লিডের পথে বাংলাদেশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত