নির্বাসন ভেঙে ফিরছেন জুবাইদা, নামবেন রাজনীতিতে?

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। নির্বাসন ভেঙে দেশে ফেরার পাশাপাশি নামতে পারেন রাজনীতিতেও। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। দেশে ফিরে ধানমন্ডির ‘মাহবুব ভবন’-এ উঠবেন বলে বিএনপির সূত্র নিশ্চিত করেছে।

জুবাইদার এই প্রত্যাবর্তনকে ঘিরে ওই বাসায় চলছে ব্যাপক প্রস্তুতি। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পানি, গ্যাস ও বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “জুবাইদা রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন সিএসএফ ও পুলিশের সদস্যরা।” তবে নিরাপত্তার কারণে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়, সে বিষয়ে তারেক রহমান কঠোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

তাকে আনা-নেওয়ার জন্য নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে, গত ৩০ এপ্রিল জুবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। চিঠিতে গানম্যান, প্রটেকশন ও পুলিশ পাহারার দাবি জানানো হয়। এর পরপরই গোয়েন্দা সংস্থার সদস্যরা ‘মাহবুব ভবন’ পরিদর্শন করেন।

বর্তমানে ওই বাড়িতে অবস্থান করছেন জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু ও বড় বোন শাহীনা জামান। জানা গেছে, মান্দ বানু বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন জুবাইদা। পরে দুদক তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। সেই মামলায় জুবাইদাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে আদালত। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আদালত তার সেই সাজা স্থগিত করে।

এই প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয়, যেন এক নাটকীয় ঘরফেরতও বটে।

জনপ্রিয় সংবাদগুলো

নির্বাসন ভেঙে ফিরছেন জুবাইদা, নামবেন রাজনীতিতে?

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত