সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই উত্তেজনার সূত্রপাত ঘটে, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিটি কলেজের শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় পাশের টিচার্স ট্রেনিং কলেজের সামনে। কিছুক্ষণ পর উভয় পক্ষ থেকে একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়।

ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম উপস্থিত থাকলেও একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংঘর্ষ থামেনি।

জনপ্রিয় সংবাদগুলো

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত