ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ :

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তোফাজ্জল হত্যা ও বিএনপি অফিস ভাংচুর মামলার তিন আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বারো বোতল ভারতীয় মদ ও নগদ ২৪০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভালুকা ক্যাম্পের সদস্যরা মাস্টারবাড়ী ও শ্রীপুরের ধনুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হবিরবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা শাহাদাৎ শিকদার (৩৫), মোর্শেদ ওরফে ‘পিস্তল মোর্শেদ’ (২৮), দেলোয়ার হোসেন (২৮), আলমগীর হোসেন এবং আনোয়ার হোসেন।

ভালুকা আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসামিরা নির্বাচনকে কেন্দ্র করে নৈরাজ্যের পরিকল্পনা করছিল। গ্রেফতারদের ভালুকা ও শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, দুইজন তোফাজ্জল হত্যা মামলার এবং একজন বিএনপি অফিস ভাংচুর মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদগুলো

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ :

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা

প্রতিনিধির পাঠানো ছবি