কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। শিক্ষা কার্যক্রম পুনরায় সচল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ এপ্রিল রাত ১২টা ৫০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুততম সময়ে সার্চ কমিটি গঠন করে নতুন উপাচার্য ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

এর আগে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত হওয়া এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার ঘটনাগুলো কুয়েটে তীব্র অস্থিরতা সৃষ্টি করে। ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ২২ এপ্রিল থেকে ২৯ জন শিক্ষার্থী এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন।

জনপ্রিয় সংবাদগুলো

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত