ইসলামপুর উপজেলা সমিতির সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মামুনুর

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচার মেলা অডিটরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে গঠিত হলো ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি।

১০ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. সাইফুল্লাহ বিন আনোয়ারকে সভাপতি এবং কিষান ফার্মাভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, সিপিবির সাবেক সভাপতি মো. মনজুরুল আহসান খান, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী।

অনুষ্ঠানে অতিথিরা ইসলামপুর উপজেলা সমিতির কার্যক্রম, এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন।

কমিটি গঠনের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল (অব.) আবু নাছের মো. ইলিয়াস (সার্চ কমিটির সভাপতি), প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শাজাহান এবং কমিশনার মো. মোখলেছুর রহমান।

নতুন কমিটিতে ৩৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১২ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক এবং ৩১ জন সম্পাদক রয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সদস্যদের অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদগুলো

ইসলামপুর উপজেলা সমিতির সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মামুনুর

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত