নির্বাচন বয়কটের ইঙ্গিত এনসিপি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন—ন্যূনতম পরিবর্তন নয়, এনসিপি চায় রাষ্ট্রের গুণগত সংস্কার। এমন কোনো পরিবর্তন ছাড়া অনুষ্ঠিত নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং তাতে অংশ নেওয়ার বিষয়টি দল বিবেচনায় রাখবে।

ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ প্রশাসন, পুলিশ এবং আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে। এই ব্যবস্থাগুলো ছাড়া নির্বাচনে যাওয়া অর্থহীন।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট এবং চাঁদাবাজির বিরুদ্ধে তারা নির্লিপ্ত। এনসিপি মনে করে, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা যে নির্বাচনী সময়সূচি দিয়েছেন, এনসিপি তা আপাতত সমর্থন করছে। তবে তার আগে বিচার ব্যবস্থার রোডম্যাপ এবং “জুলাই সনদ” বাস্তবায়নসহ সংস্কারের অগ্রগতি নিশ্চিত না হলে কেবল সময়সূচি নির্ধারণে কোনো ফল হবে না।

কূটনীতিকদের সঙ্গে আলোচনায় এনসিপির প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা, সংখ্যালঘুদের নিরাপত্তা, দলের আদর্শ ও গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান নাহিদ। তিনি আবারও স্পষ্ট করে বলেন, “আমরা ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চাই। সেই পরিবর্তন ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না।”

জনপ্রিয় সংবাদগুলো

নির্বাচন বয়কটের ইঙ্গিত এনসিপি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত