উইন্ডিজের বিদায়, বিশ্বকাপে টাইগ্রেসরা 

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ের সমীকরণে জটিলতায় পড়েছিল বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হওয়ার পর সমীকরণ দাঁড়ায়—ওয়েস্ট ইন্ডিজকে ১০ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হবে। বিকল্প হিসাব ছিল, স্কোর সমান করে চার মেরে জিতলে ১০.৪ ওভারের মধ্যে, আর স্কোর সমান করে ছক্কা হাঁকালে ১১ ওভারের মধ্যে জয় পেলেও বিশ্বকাপে খেলতে পারবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জয় নিশ্চিত করলেও সময় লেগেছে ১০.৫ ওভার। ফলে জরুরি সূক্ষ্ম হিসাব অনুযায়ী বাংলাদেশের চেয়ে সামান্য পিছিয়ে পড়ায় বিদায় নিতে হয়েছে তাদের।

ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল মাইনাস ০.২৮৬, যেখানে বাংলাদেশের ছিল ০.৬৩৯। ১৬৬ রানের লক্ষ্য ১০.৫ ওভারে পেরিয়ে তাদের রানরেট দাঁড়ায় ০.৬২৬—বাংলাদেশের ০.৬৩৯-এর চেয়ে সামান্য কম। এতে শেষ হাসি হাসে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ছয় দলের মধ্যে পাকিস্তান প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করে। সবকটি ম্যাচ জিতে তারা আগেই বিশ্বকাপে নাম লেখায়। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ জায়গা করে নিলো। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেল বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়েও রানরেটের ফাঁদে পড়ে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

জনপ্রিয় সংবাদগুলো

উইন্ডিজের বিদায়, বিশ্বকাপে টাইগ্রেসরা 

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত