৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ, গায়ক নোবেল গ্রেপ্তার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নারী নির্যাতনের অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, সোমবার রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারে অবস্থিত তার বাসা থেকে নোবেলকে আটক করা হয়।

ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩২)। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত নোবেল অপহরণ ও জিম্মি করে বিয়ের প্রলোভনে গত সাত মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ওসি মাহমুদুর রহমান আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে নোবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে ২০২৩ সালেও প্রতারণার অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল।

জনপ্রিয় সংবাদগুলো

৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ, গায়ক নোবেল গ্রেপ্তার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত