টেকনাফে যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে দেলোয়ার (২৫) নামে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র একটি গোষ্ঠী। অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দেলোয়ার মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রির ছেলে।

বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, রোববার (১৪ এপ্রিল) সকালে তিনজন মিলে পাহাড়ে ছন সংগ্রহ করতে গেলে সশস্ত্র গোষ্ঠী তাদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। বাকি দুজন কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হন। পরে দুপুরে অপহরণকারীরা দেলোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা জানান, ঘটনাটি শুনেছি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে অন্তত ২৫০ জনকে অপহরণ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মুক্তিপণ দিয়ে অপহৃতদের ফেরত আনতে হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

টেকনাফে যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত