মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে বিভাজন নয় বরং ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এসব কথা বলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। শনিবার সকালে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ
পরিবেশন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য। তিনি আরো বলেন শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ। কর্মশালায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৪০জন সাংবাদিক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরন করেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।






