‘নারী বিষয়ক কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশগুলোর কয়েকটি ইসলামি ধর্মীয় বিধান—কোরআন ও হাদিসের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ এপ্রিল) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, “গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের হাতে নারী বিষয়ক সংস্কার কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছে। উক্ত প্রতিবেদনের সুপারিশগুলো দেখে আমি বিস্মিত। বর্তমানে দেশে নৈতিক অবক্ষয়ের কারণে সামাজিক ও পারিবারিক অস্থিরতা বেড়েই চলছে। এই প্রেক্ষাপটে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বদলে কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, তা সমাজকে অনিশ্চয়তা ও চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।”

তিনি আরও বলেন, “কতিপয় সুপারিশ কোরআন-হাদিসের পরিপন্থী। এসব শুধু ইসলাম নয়, সব ধর্মের নীতিমূল্য ধ্বংস করে দেবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ এসব সুপারিশ এক বাক্যে প্রত্যাখ্যান করবে।”

এর আগে, নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা জমা দেয়, যা ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা বিতর্ক শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

‘নারী বিষয়ক কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত