সারাদেশে চলমান ডেভিল হান্ট এর অংশ হিসেবে বরগুনা সদর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামের মুসলিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার দুই বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গৌরিচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনসাতলী গ্রামের মুসলিম পাড়া থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিষোদগার করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বরগুনা সদর থানার বিশেষ আইনের মামলার অভিযুক্ত আসামী বলে জানা গেছে। এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান- ডেভিল্ট হান্ট অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করা হয়।






