ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “রাতভর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি—ভারত ও পাকিস্তান উভয় দেশ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে।”

তিনি আরও বলেন, “সাধারণ জ্ঞান ও বিচক্ষণতার প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি দুই দেশকে অভিনন্দন জানাই। চলমান সংকট নিরসনে যে সব পক্ষ গুরুত্ব সহকারে কাজ করেছে, সবাইকে ধন্যবাদ।”

যদিও এখন পর্যন্ত এই যুদ্ধবিরতির বিষয়ে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জের ধরে ৮ মে ভারত শুরু করে সামরিক অভিযান—‘অপারেশন সিনদুর’।

সেই হামলার খবর প্রকাশের পরপরই ট্রাম্প মন্তব্য করেন, “ভারত-পাকিস্তান সংঘাত অত্যন্ত লজ্জাজনক।” একইসঙ্গে দুই দেশের প্রতি শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার বলেন, “আমরা চাই না ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি এই সংঘাতে জড়াতে। এটা আমাদের সমস্যা নয়, তবে আমরা চাই দুপক্ষ শান্তিপূর্ণ আলোচনায় বসুক।”

জনপ্রিয় সংবাদগুলো

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত