পাকিস্তানে মিসাইল অ্যাটাক ভারতের, নিহত ৩

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঁচটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত, যার ফলে তিনজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানায়।

ভারতও পরে পাকিস্তানে মিসাইল ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযানে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে।

ভারতের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ছিল শুধু সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি; পাকিস্তানের সেনাবাহিনীর কোনও স্থাপনায় হামলা চালানো হয়নি।”

বিবৃতিতে আরও বলা হয়, “এটি ছিল একটি পরিকল্পিত, সীমিত ও সতর্কতা অবলম্বন করে পরিচালিত অভিযান। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে সীমান্ত উত্তেজনা বাড়ে না।”

হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করে, যেখানে লেখা হয়, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয় হিন্দ।”

এই ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন নজরে রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

জনপ্রিয় সংবাদগুলো

পাকিস্তানে মিসাইল অ্যাটাক ভারতের, নিহত ৩

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত