রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে: ম্যাক্রোঁ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই হামলায় অন্তত ৩৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

রোববার (১৩ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবার জানা। আজও রাশিয়াই মানবজীবনের কোনো মূল্য না দিয়ে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টাকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন সময় এসেছে কঠোর ব্যবস্থা নেওয়ার।”

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রোববার সকালে সুমি শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ৩৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানি ঘটেছে। চলমান এই যুদ্ধে ইউক্রেনের চারটি প্রদেশ—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

এই অঞ্চলগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ। যদিও যুদ্ধরত কোনো পক্ষই হতাহতের নির্ভরযোগ্য হিসাব প্রকাশ করেনি, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত ও আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদগুলো

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে: ম্যাক্রোঁ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত