দল নিবন্ধনে ২ মাস সময় বাড়ালো ইসি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিবন্ধন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত দপ্তরের সূত্রে জানা গেছে, এ পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি দল আবেদন করেছে। এছাড়া আরও দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে, ফলে আবেদনকারীর সংখ্যা বাড়তে পারে।

এর আগে মার্চ মাসে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তির মেয়াদ ছিল ২০ এপ্রিল পর্যন্ত।

জনপ্রিয় সংবাদগুলো

দল নিবন্ধনে ২ মাস সময় বাড়ালো ইসি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত