শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জোড়া খুনের মামলার অন্যতম আসামি ও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার অন্তর্গত বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জোড়া খুনের ঘটনায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে, গত ১৫ মার্চ ঢাকায় অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন ‘ছোট সাজ্জাদ’। এরপর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তার স্ত্রী তামান্নাকে আদালত ও জামিনের জন্য ‘কাঁড়ি কাঁড়ি টাকা’ খরচ করার হুমকি দিতে দেখা যায়।

ভিডিওতে তামান্না বলেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই কাজ করেছে, তাদের ছাড়া হবে না।’

পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামি এলাকার অপরাধী সরওয়ার হোসেন বাবলাকে হত্যার উদ্দেশ্যে ছয়টি মোটরসাইকেলে করে ১৩ জন সন্ত্রাসী হামলা চালায়। বাবলা ওই ঘটনায় প্রাণে বেঁচে গেলেও নিহত হন বখতেয়ার উদ্দিন মানিক ও আরও একজন।

এই ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল সন্ধ্যায় বাকলিয়া থানায় ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্নাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন—সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।

জনপ্রিয় সংবাদগুলো

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত