আওয়ামী লীগ নেতা বিদেশী অস্ত্রসহ গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় শনিবার ভোরে পুলিশ অভিযান চালায়।  এ সময় নারায়ণগঞ্জগামী রয়েল এনফিল্ড কোম্পানির মোটরসাইকেলকে সিগন্যাল দেয়। এ অভিযানে টুল বক্সে রাখা এসটারা মডেলের বিদেশি পিস্তল  ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে এবং আলী আকবর নামে আওয়ানী লীগ নেতাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের এসআই নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চেক পয়েন্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁনের ছেলে আওয়ামী লীগ নেতা আলী আকবরকে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত আওয়ামী লীগর নেতার ৭ দিনের রিমান্ডসহ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

আওয়ামী লীগ নেতা বিদেশী অস্ত্রসহ গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি