আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় ইতোমধ্যে কারাবন্দি থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মামলায়ও গ্রেপ্তার দেখানোর অনুমোদন দিয়েছে আদালত।

সোমবার (৫ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা আদালত মঞ্জুর করেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময়কে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি জেল থেকে সংযুক্ত করা হয়।

জানা গেছে, কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার একটি হচ্ছে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলা। বাকি তিনটি মামলায় অভিযোগ রয়েছে—পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিচারপ্রাঙ্গণে সহিংসতা।

হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, আর বাকি মামলাগুলোর শুনানি হবে মঙ্গলবার।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ ইসকন থেকে বহিষ্কৃত সংগঠক ও ‘সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে।

পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রায় তিন ঘণ্টা তারা প্রিজন ভ্যান অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এই সংঘর্ষের সময়ই চট্টগ্রাম নগরের লালদিঘী থেকে কোতোয়ালি এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদগুলো

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত