শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গণি নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।‌ গ্রেপ্তারকৃত আব্দুল গণি মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল দুপুরে খাবার কিনে দেওয়ার কথা বলে ওই শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নেয় গণি। পরে মুখ চেপে ধরে তাকে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গণি পালিয়ে যায়। পরে ১৬ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে প্রাথমিক ভাবে জেল হাজতে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি