‘বরবাদ’ একটি ঝড়ের নাম: বুবলী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির ৭টি করে শো চললেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দিনে ১৪টি প্রদর্শনীতে। দর্শকদের ভালোবাসা ও উৎসাহে ভরপুর এই সাফল্যের মাঝে বুবলী প্রশংসা করলেন আরেক আলোচিত সিনেমা ‘বরবাদ’-এরও।

সিনেমাপ্রেমীদের আগ্রহ যখন দুই ঈদ রিলিজ নিয়ে, তখন বুবলী নিজেও এক ইতিবাচক মন্তব্য করেন শাকিব খান অভিনীত ‘বরবাদ’ নিয়ে। মজার ছলে তিনি বলেন, “আমি তো অবশ্যই বলব, আগে ‘জংলি’ দেখো! তবে ‘বরবাদ’ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে এবং আরও বইবে।”

শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে বুবলী বলেন, “তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরছেন। ‘বরবাদ’ এখনো দেখা হয়নি, কারণ পুরোটা সময় ‘জংলি’ নিয়ে ব্যস্ত। তবে গল্পটা আমার জানা, চমৎকার একটা কনসেপ্ট। যেহেতু এটা একটি বিগ বাজেটের সিনেমা, সেহেতু আমাদের সবারই উচিত এটিকে সাপোর্ট করা।”

বুবলীর মতে, ‘জংলি’ এবং ‘বরবাদ’ দুটি সিনেমাই ভিন্ন ঘরানার, তবে উভয়ই ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। তিনি বলেন, “শাকিবিয়ানরা শুধু ‘বরবাদ’ নয়, *‘জংলি’*কেও ভালোবেসে আপন করে নিচ্ছেন। এটাই আমরা চাই। সবাই সবার সিনেমা দেখুক, এতে করে আমাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হবে।”

জনপ্রিয় সংবাদগুলো

‘বরবাদ’ একটি ঝড়ের নাম: বুবলী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি