স্থগিত সাফ ফুটবল, জানে না বাফুফে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভেন্যু ও স্পন্সরশিপ নিয়ে কিছু জটিলতা থাকলেও, আয়োজনে প্রস্তুতি চলছিল নিয়মমাফিক। কিন্তু আজ হঠাৎই এক ঘোষণায় দক্ষিণ এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (সাফ) জানিয়েছে—২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

সাফের বিবৃতিতে বলা হয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সদস্য দেশ ও মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের মতে, এই নতুন ফরম্যাটের জন্য প্রয়োজন আরও সময় ও প্রস্তুতি। তাই আপাতত আয়োজন পিছিয়ে ২০২৬ সালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যদিও বিবৃতিতে হোম অ্যান্ড অ্যাওয়ের কথা বলা হলেও, এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, কেন্দ্রীয় ভেন্যুতে। এরপর থেকে ধাপে ধাপে হোম-অ্যাওয়ে ফরম্যাটে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত বেশ অপ্রত্যাশিতই বলা যায়।

সাফ সভাপতি কাজী সালাউদ্দিন এর আগে বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সেই বৈঠকের আগেই হঠাৎ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা এসেছে। এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

এদিকে সাফ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা না পেলেও, সাফের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “আমরা এখনো কোনো অফিসিয়াল চিঠি পাইনি। ওয়েবসাইটে দেখে ও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের প্রস্তুতি ছিল জুনেই সাফে খেলার।”

প্রসঙ্গত, ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বছরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন আদৌ সম্ভব কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও সাফ বলছে, বিশ্বকাপের আবহেই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে নতুনভাবে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।

জনপ্রিয় সংবাদগুলো

স্থগিত সাফ ফুটবল, জানে না বাফুফে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত