আইপিএলের সম্প্রচার বন্ধ পাকিস্তানে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়, যার রেশ এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও, বিশেষত ক্রিকেটে।

এই উত্তেজনার প্রেক্ষিতে ভারত প্রথমে পাকিস্তানি সম্প্রচার চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয় এবং দেশটির ক্রিকেটার ও সেলিব্রেটিদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাবে এবার পাকিস্তান সরকার পুরো দেশজুড়ে ২০২৫ আইপিএলের সম্প্রচার ও স্ট্রিমিং নিষিদ্ধ করেছে।

সম্প্রতি ভারতীয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ আকস্মিকভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দেয়। একইসঙ্গে সনি স্পোর্টস ও ক্রিকবাজের মতো প্রতিষ্ঠানগুলোও নিজেদের গুটিয়ে নেয় পিএসএল কাভারেজ থেকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ থেকে এবার আইপিএলের সম্প্রচারে রুদ্ধদ্বার নীতি নেওয়া হলো।

এই সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে আর কোনো স্যাটেলাইট চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল দেখা যাবে না। অথচ এতদিন পর্যন্ত টিভি ও অনলাইন উভয় মাধ্যমেই পাকিস্তানি দর্শকরা টুর্নামেন্টটি উপভোগ করতে পারতেন।

এই নিষেধাজ্ঞা কেবল খেলাধুলার জগতেই নয়, দুই দেশের সামগ্রিক রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশও। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে শুধু দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনেই অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমনকি আগামী এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়েও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

আইপিএলের সম্প্রচার বন্ধ পাকিস্তানে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত