ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম পারভেজ

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

সাবেক ভাইস চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা পরিষদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের নেতা সেলিম পারভেজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আমাদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। আমরা যেন এই ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণির মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহৎ শিক্ষা দেয়। আমাদের উচিত এই শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে শান্তি ও ঐক্যের পথে এগিয়ে যাওয়া।”

দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, “দেশের প্রতিটি ঘরে ঈদের আনন্দ প্রবাহিত হোক, প্রতিটি মানুষ ঈদের খুশি উপভোগ করুক। সকল ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করে আমরা যেন একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি—এটাই আমার প্রত্যাশা।”

পরিশেষে, তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক!’

জনপ্রিয় সংবাদগুলো

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম পারভেজ

প্রকাশ :

ফাইল ছবি