ভারত আনছে ডেঙ্গুর ভ্যাকসিন!

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেঙ্গু প্রতিরোধী একটি ভ্যাকসিন বাজারে আসছে আগামী বছরের মাঝামাঝি সময়। যৌথভাবে এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে প্যানাসিয়া বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) কলকাতায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান আইসিএমআর-এর সাবেক মহাপরিচালক ও বর্তমানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর কার্ডিওলজির অধ্যাপক ড. বলরাম ভার্গব।

তিনি বলেন, “টেট্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনটি ডেঙ্গু ভাইরাসের চারটি স্ট্রেন (ডেন-১, ২, ৩, ৪) এর বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল মিলেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

এই ট্রায়ালে ভারতের ১৮টি রাজ্যের ১৯টি শহরে ১০ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন। যদিও নির্দিষ্ট করে ভ্যাকসিনটি কবে বাজারে আসবে তা জানানো হয়নি, তবে আইসিএমআর সূত্র মতে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।

প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তামিলনাড়ুতে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এই ভ্যাকসিন চালু হলে মশাবাহিত এই রোগের প্রকোপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জনপ্রিয় সংবাদগুলো

ভারত আনছে ডেঙ্গুর ভ্যাকসিন!

প্রকাশ :

সংগৃহীত