রাজধানীর তেজগাঁওয়ে কোহিনুর কেমিক্যাল কোম্পানির সুপারভাইজার বিধান বাবুর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার উত্তপ্ত বিক্ষোভের পর শেষ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে কারখানা প্রাঙ্গণ থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিধান বাবুকে আটক করে বাহিনীটি।
শ্রমিকদের দাবি, দুপুর ২টার দিকে এক সহকর্মী নামাজের জন্য অনুমতি চাইলে বিধান বাবু আপত্তিকর মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ শ্রমিকরা তাকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের কারণে তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
বিকেল ৪টার দিকে পুলিশ একটি পিকআপ ভ্যানে করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে কারখানায় প্রবেশ করে। কিন্তু উত্তেজিত জনতার কারণে তখন তাকে বাইরে বের করা সম্ভব হয়নি।
রাত সাড়ে সাতটার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে বিধান বাবুকে বের করে নিয়ে আসে। এর পরেই শ্রমিকরা শান্ত হন এবং বিক্ষোভ স্থগিত করেন।
তেজগাঁও জোনের ডিসি জানান, “বিধান বাবুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”






