কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের কৃষক ইন্দ্রজিৎ দাস (৩০), আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫)। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বলেন, সকালে ধান কাটার সময় বজ্রপাতে ইন্দ্রজিৎ হাওরে মারা যান। আর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান খয়েরপুর গ্রামের কিশোর স্বাধীন মিয়া। ওসি রুহুল আমিন জানান, উভয় স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মিঠামইন থানার এসআই অর্পন বিশ্বাস বলেন, “বৃষ্টির মধ্যে খলার ধানের খড় ঢাকতে গিয়ে বজ্রপাতে রানীগঞ্জ গ্রামের ফুলেছা বেগম মারা গেছেন।
০






