পিএসএলে রিশাদ যাদু

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পিএসএলে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নামা এই বোলার ৩ উইকেট নিয়ে দলকে এনে দিলেন প্রথম জয়। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে জয়ের দেখা পেল লাহোর।

লাহোর কালান্দার্স আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান তোলে। ফখর জামান করেন ৩৯ বলে ৬৭ রান, আর স্যাম বিলিংস মাত্র ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। রিশাদও ব্যাটিংয়ে নেমে ১ বলে ১ রান করেন।

কোয়েটার ইনিংসের সপ্তম ওভারে বল হাতে আসেন রিশাদ। প্রথম ওভারে ৭ রান দিলেও দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে ছক্কা হজম করার পরপরই পরাস্ত করেন এক দারুণ গুগলিতে। রুশো ১৯ বলে করেন ৪৪ রান, যা কোয়েটার সর্বোচ্চ স্কোর।

তৃতীয় স্পেলে নিজের চতুর্থ ওভারে রিশাদ ফেরান মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে। আমিরকে বোল্ড ও আবরারকে ক্যাচে পরিণত করেন নাঈমের হাতে।

সব মিলিয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন রিশাদ। কোয়েটা অলআউট হয়ে যায় ১৬.২ ওভারে ১৪০ রানে। লাহোর কালান্দার্সের হয়ে এটাই ছিল মৌসুমের প্রথম জয়।

রিশাদ হোসেনের এই দারুণ অভিষেক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। লাহোরের পরবর্তী ম্যাচ করাচি কিংসের বিপক্ষে অনুষ্ঠিত হবে করাচিতে।

জনপ্রিয় সংবাদগুলো

পিএসএলে রিশাদ যাদু

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত